রেললাইনের পাশে যুবকের খণ্ডিত লাশ, খোঁজ মিলছে না হাতের

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের নিহত হয়েছেন। রোববার (১৪ মে) ভোরে উপজেলার মাইঝপাড়া কমলা পুকুরপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশে থেকে যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

নিহত আকরাম হোসেন শরীফ (২৮) উপজেলার নিমাইচালা গ্রামের আফির উদ্দিন ওরফে চিকন আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মোক্তার হোসেন জানান, নিহত যুবক মানষিক রোগী ছিল। পরিবারের সদস্যরা শরীফের গায়ের পোষাক দেখে তার লাশ চিহ্নিত করে। লাশটি একাধিক টুকরো হয়ে রেললাইনের পাশে পড়েছিল। মাথা থেকে শরীরের দূরত্ব ছিল ১০০ ফিট। হাতের অংশ পাওয়া যায়নি।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা আক্তার জানান, জয়দেবপুর-গফরগাঁও রেলপথের শ্রীপুর উপজেলার বরমীর মাইঝপাড়া রেলক্রসিং থেকে একটু সামনের এলাকায় অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে ওই যুবক নিহত হন।