ঘূর্ণিঝড় মোখার প্রভাবে জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। রোবাবার (১৪ মে) দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এনামুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ সকাল ছয়টা থেকে কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন ও মিয়ানমারের সিটুয়ে উপকূল অতিক্রম শুরু করে। এখন ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬৮ কিলোমিটার। সকাল থেকে ভাটা শুরু হয়েছে। তাই জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই বলে জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ঝড়টি বাংলাদেশ ও মিয়ানমারের উপকূল অতিক্রম করছে। তবে কেন্দ্রের ৭৮ কিলোমিটারের মধ্যে ঝড়ের গতিবেগ এখনো ২০০ থেকে ২১৫ কিলোমিটার। এ গতিবেগে কেন্দ্রটি উপকূল অতিক্রম করলে কিছুটা ক্ষয়ক্ষতি হবে।