অভিষেক রাঙাতে পারলেন না রনি 

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। এই ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। এই অভিষেক হচ্ছে রনি তালুকদার ও পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর।

অভিষিক্ত ম্যাচে তামিমের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন রনি। তবে অভিষেক রাঙাতে পারলেন না এই ব্যাটার। শুরু থেকেই আইরিশ পেসারদের তোপের মুখে ধুঁকতে থাকে রনি। মাত্র ৪ রান করে সাজঘরে ফিরে যান তিনি।

দলীয় ১৮ রানে ১৪ বলে মাত্র ৪ রান করে ফিরে যান রনি। মার্ক অ্যাডায়ারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান রনি।