নকশা বহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান, ৬ লাখ টাকা জরিমানা

রাজধানীর বাড্ডায় পোস্ট অফিস গলিতে নকশা বহির্ভূত কয়েকটি ভবনের রাজউকের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এই সময় ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরিন।

রোববার (১৪ মে) সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান চালানো হয় শেষ হয় দুপুর পর্যন্ত। 

বাড্ডা এলাকায় নকশা বহির্ভূত বাড়ি নির্মাণ করায় রাজউকের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ১০ তলা ও ৬ তালা বিল্ডিংয়ের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরিন বলেন, নকশা বহির্ভূত ভবন নির্মাণ করা জন্য কয়েকটি ভবনে ৮ লক্ষ টাকা জরিমানা করেছি। ভবন মালিকদের সতর্ক করে দিয়েছি যাতে তারা পরবর্তীতে নকশা বহির্ভূত ভবনের নির্মাণ না করে। আমরা আগেও বলেছি এ ভ্রাম্যমাণ আদালত একটি চলমান প্রক্রিয়া যা পর্যায়ক্রমে চলমান থাকবে।

নকশা বহির্ভূত অবৈধভাবে বাড়ি নির্মাণ করায় এলাকার লোকজনের সঙ্গে কথা বললে তারা জানিয়েছে নিয়মিত এই অভিযান পরিচালনা করলে আর এভাবে কেউ নিয়মের বাইরে বিল্ডিং নির্মাণ করবে না। 

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন ৪/১ এর অথরাইজড অফিসার ইমরুল হাসান সহকারী অর্থ রাইস অফিসার ও রাজউকের কর্মকর্তা উপস্থিত ছিলেন।