ফুলবাড়ীতে দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মতিয়ার রহমান (৫৭) নামের এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর দুইটায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব-ধনিরাম মোহাম্মদপুর বাজার সংলগ্ন শ্বশুর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত দিনমজুরের বাড়ি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের টেপড়ির বাজার এলাকায়।

ফুলবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। নিহত মতিয়ার রহমান স্ত্রীর যন্ত্রণায় কাতর হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

তিনি আরও জানান, ঘটনাস্থলে গিয়ে ঝুলে থাকা লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় পরে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।      

আরও পড়ুন: আশুলিয়ায় পৃথক স্থান থেকে তিন নারীর মরদেহ উদ্ধার

ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

ইত্তেফাক/নূহু