মানিকগঞ্জে ৫০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-আরিচা মহাসড়ক ফোর লেনে উন্নীত করতে মানিকগঞ্জে চলমান অবৈধ স্থাপনা উচ্ছেদ অংশ হিসেবে গতকাল বাসস্ট্যান্ড এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। মানিকগঞ্জ সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুর রহিম জানান তাদের এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

শনিবার সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। অভিযানে বাসস্ট্যান্ড এলাকার মুক্তিযোদ্ধা মার্কেট, ফলপট্টি, হকার্স মার্কেটসহ ৫০০ দোকান উচ্ছেদ করা হয়েছে।

নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক জানান, ঢাকা-আরিচা মহাসড়ক চার লেনে করার কাজ শিগগিরই শুরু হবে। এর আগে সকালে ঢাকা সড়ক বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী মো: সবুজ উদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইত্তেফাক/আরকেজি