রাজশাহীতে দুই মাদক ব্যবসায়ীকে আটক

রাজশাহী মহানগরীর কর্ণহার থানাধীন ভিনপালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র‌্যাব-৫। 

র‌্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ীরা হলো, রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউপির চেয়ারম্যান ও কৃষ্ণপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে নাজমুল (২৯) এবং গুবিরপাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে রাশেদুজ্জামান মাসুদ (৩৩)। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে তাদের আটক করা হয়। 

র‌্যাব জানায়, র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শনিবার বিকেল পৌনে ৪টার দিকে রাজশাহী মহানগরীর কর্ণহার থানাধীন ভিনপালপাড়া এলাকায় অভিযান চালিয়ে নাজমুল ও রাশেদুজ্জামানকে ৫৯৪ পিস ইয়াবাসহ আটক করে। আসামিদের বিরুদ্ধে কর্ণহার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি