রাজধানীর খিলগাঁও নন্দিপাড়া এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবনের রাজউক উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম। সোমবার (১৫ মে) সকাল সাড়ে ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে শেষ হয় বিকালে।
খিলগাঁও এলাকায় নকশা বহির্ভূত বাড়ি নির্মাণ করায় রাজউকের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কয়েকটি বিল্ডিংয়ের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল ইসলাম বলেন, নকশা বহির্ভূত ভবন নির্মাণ করা জন্য কয়েকটি ভবনে অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। ভবন মালিকদের সতর্ক করে দিয়েছি যাতে তারা পরবর্তীতে নকশা বহির্ভূত ভবনের নির্মাণ না করে। আমরা আগেও বলেছি এ ভ্রাম্যমাণ আদালত একটি চলমান প্রক্রিয়া যা পর্যায়ক্রমে চলমান থাকবে।
নকশা বহির্ভূত অবৈধভাবে বাড়ি নির্মাণ করায় এলাকার লোকজনের সঙ্গে কথা বললে তারা জানিয়েছে নিয়মিতি এই অভিযান পরিচালনা করলে আর এভাবে কেউ নিয়মের বাইরে বিল্ডিং নির্মাণ করবে না।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার প্রকৌশলী জোটন দেবনাথ, প্রধান ইমারত পরিদর্শক মঞ্জুরুল ইসলাম ও বেল্লাল হোসেন ও ইমারত পরিদর্শক সুমন আহমেদ, মো. ইমরান শেখ, মো. জিয়াউদ্দিন, মো. তারিফুর রহমান, মো. কামরুজ্জামান রাজউকের কর্মকর্তা উপস্থিত ছিলেন।