মোহাম্মদপুরের ৬ এলাকায় তিতাসের গ্যাস সরবরাহ বন্ধ 

রাজধানীর মোহাম্মদপুরের জনবসতিপূর্ণ ছয় এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রেখেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কম্পানি। আজ সোমবার থেকে সাময়িকভাবে এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তিতাস।

মেট্রো ঢাকা বিপণন ডিভিশনের (উত্তর) মহাব্যবস্থাপক মো. ইমাম উদ্দিন শেখ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবৈধভাবে গ্যাস ব্যবহার ও বৈধ গ্রাহকদের কাছে নিকট বিপুল পরিমাণ গ্যাস বিল বকেয়ার কারণে ১৫ মে থেকে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এলাকার ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, নবীনগর হাউজিং, চন্দ্রিমা হাউজিং, একতা হাউজিং ও তুরাগ হাউজিং এলাকার গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।