সুপারশপ এর ভ্যাট প্রদান করা নিয়ে অনেক আলোচনা করা হয়। চলে যুক্তি যা পক্ষে বা বিপক্ষের কথা। এমনকি সুপারশপ গুলোর কর্মকর্তারা নাম না প্রকাশ করার শর্তে উনারা বুঝতে পারছেন ডাবল ভ্যাট হচ্ছে কিন্তু দেশের প্রতি করুণা করে মেগা প্রকল্প বাস্তবায়নের স্বার্থে প্রদান করেছেন। আসলে সেটা সঠিক নয় কারণ ভ্যাট তিনি প্রদান করছেন না, তিনি ক্রেতার নিকট থেকে ৫% হারে আদায় করে জমা প্রদান করছেন। যদি তর্কের খাতিরে ধরে নেই আসলে উনারা বোঝার পর দিচ্ছেন তাহলে অন্যের ক্ষতি করে কেন? আসলে এখানে শুভংকরের ফাঁকি আছে। বিষয়টিতে সুপারশপগুলো এ কার্যক্রম থেকে লাভবান হচ্ছেন বলে অযৌক্তিক কথা বলছেন। আসলে উনারা নিজেদের স্বার্থে এ বেড়াজাল থেকে বের হচ্ছেন না।
যে কোন পণ্যের ভ্যাট নির্ধারণ নির্ধারণ হয় মূল্য সংযোজনের উপর, কোথায় বিক্রি হলো সেই স্থান বিবেচনায় নিয়ে নয়। যদি সুপারসপ গুলো এক আর পি মূল্যের উপর ভ্যাট দেওয়ার মূসক চালানসহ পণ্য ক্রয় করেন এবং গায়ে লেখা এক আর পি মূল্যে পণ্য বিক্রয় করেন তাহলে কোনোভাবে মূসক প্রদান করতে হবে। যদি হয় আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এটা চ্যালেঞ্জ করতে যত দুর যেতে হয় যাব। শুধু গায়ে এম আর পি লেখা থাকলে হবে না, অবশ্যই সেই মূল্যের মূসক চালান থাকতে হবে। ধরুন কোন পণ্যের ভ্যাট দেওয়া এম আর পি ২০ টাকা, সেটার মূল্য লিখতে হবে ১৯ দশমিক ৫ টাকা, জার উপর ৫ শতাংশ হারে ভ্যাট আসবে দশমিক ৯৫ টাকা। ভ্যাটসহ মোট দাম ২০ টাকা হতে হবে।
প্রথম তফসিলে অবহতি প্রাপ্ত পণ্যের সাথে যদি বাড়তি কোন সার্ভিস চার্জ যুক্ত করে মূল্য বৃদ্ধি করা না হয় তাহলে সেটার উপর কোন ভ্যাট আদায় করতে পারবে না। আসলে আমরা একে অন্যের উপর দায় দিয়ে নিজের লাভজনক অবস্থান বজায় রাখতে চাই। একটা মুদি দোকানের সাথের, সুপার সপের তুলনা হয়। যে পরিমাণ ডেকোরেশন কস্ট, শীততাপ নিয়ন্ত্রিত খরচ, সিকিউরিটি ও কর্মচারীদের বেতন দেওয়ার পর খরচ এক হতে পারে না। অবশ্যই মূল্য সংযোজন হয় এবং সেটার উপর মূসক আরোপ করা যৌক্তিক ।
তবে যা করলে সুপার সপ গুলোতে ভ্যাট আদায় করা কমানো সম্ভব, সে দিকে যাওয়া কষ্ট সাধ্য বা এগুলো আরো অধিক লাভজনক হওয়ায় কারনে সেদিকে না গিয়ে এমন সব গল্পঃ বানানো হচ্ছে যা গ্রহণযোগ্য হতে পারে না। উনারা বিভিন্ন ওয়ে আউট করে এন বি আর এর নিকট উপস্থাপন করলে সেটা অবশ্যই সেই সুবিধা উনারা পাবেন। সরকার কোনোভাবে অধিক নয় ন্যায্য ভ্যাট আদায় করতে চান কিন্তু এ দেশের ব্যবসায়ীরা সেই ন্যায্য ভ্যাট প্রদানে ওয়ে আউট জানেন না বলে অধিক ভ্যাট আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষণ করার গুরু দায়িত্ব এড়িয়ে চলছেন। জেগে ঘুমিয়ে থাকা কাউকে জাগানো সহজ বিষয় নয়।
সুপারশপ অ্যাসোসিয়েশন যেভাবে মানের কথা ফলাও করে সেখানে এক বিশেষ শ্রেণির ক্রেতার সমাগম হয় বলে ভ্যাট আরোপ এর বিষয় প্রমাণ করতে চেয়েছেন সেটার উত্তর হলো ভ্যাট আইনে কোথাও নাই ক্রেতার ক্রয় ক্ষমতার উপর ভ্যাট আরোপ করার বিধান আছে? ভালো মানের পণ্য অধিক সেবা মূল্য সংযোজিত করে বলেই সুপারশপগুলোর উপর ভ্যাট আরোপ করা হয়েছে এবং সেটা পণ্যের শ্রেণি বিন্যাস করে ভ্যাট আরোপ ন্যায্য করার দায় সুপারশপগুলোর মালিকের উপরে বর্তায়।
লেখকঃ ভ্যাট বিশেষজ্ঞ, তিনি ভ্যাটবন্ধু নামে পরিচিত