শরীয়তপুরে মাদক বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ গড়তে শরীয়তপুরে মাদকবিরোধী জনসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৪ মে) শরীয়তপুর সদরে চন্দ্রপুর ইউনিয়নের কির্তীনগর বাজারে শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নির্দেশে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার সাইফুল হক।

346945975_265109295889550_125960431481215892_n

পুলিশ সুপার সাইফুল হক বলেন, মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আসুন আমরা সবাই মাদককে না বলি এবং মাদককে প্রতিহত করি। খেলাধুলা-সাহিত্য চর্চাই পারে আমাদের মাদক থেকে দূরে রাখতে সুতরাং, এর বিকল্প নেই।
 
এসময়, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ছাত্র, যুবক, রাজনৈতিক দলের নেতা, কৃষক, বৃদ্ধ সকল স্তরের মানুষ অংশগ্রহণ করেন।