মোরগের ডিম পাড়া নিয়ে কুড়িগ্রামে তোলপাড়, ভিডিও ভাইরাল

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এবার ডিম দিয়েছে মোরগ! অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্য বলে দাবি করেছের মোরগের মালিক। উপজেলার ভেতরবন্দ ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামে এ ঘটনা ঘটে।

তবে সৃষ্টির প্রথা ভাঙ্গার এ বিষয়টির বাস্তবতা নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

মোরগের মালিক রুহুল আমিন জানান, বিষয়টি প্রথম নজরে আসে তার প্রতিবেশী ১০ বছরের এক শিশু বেলালের চোখে। গত কয়েকদিন আগে সে পাশের একটি খড়ের গাদার কাছ দিয়ে আসছিল। হঠাৎ দেখতে পায় কোনো মুরগী ডিম দেওয়ার সময় বাসা বেঁধে যেভাবে বসে থাকে, ঠিক সেভাবে বসে আছে একটি লাল মোরগ। এর কিছুক্ষণ পরে তাকে দেখে মোরগটি ওঠে গেলে সে একটি ডিম দেখতে পায়। বাদামী রংয়ের এ ডিমটি ছিল কিছুটা লম্বা ও ছোট আকৃতির।

Nageswari Photo 16.05.2023
 
বিষয়টি জানতে পেয়ে কৌতুহলী মানুষের ভিড় জমে বাড়িতে। তবে এর বাস্তবতা নিয়ে সবার চোখে মুখে ছিল সংশয়। অবিশ্বাস্য বলেছেন সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি।

উপজেলা ভেটেনারি সার্জন ডা. আশিকুর রহমান জানন, এটি কোনোভাবেই সম্ভব নয়। 

Nageswari Photo 16.05.2023-23344

উল্লেখ্য, এর আগে ২০১২ সালে মোরগের ডিম পাড়ার এ রকম অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল চীনের আনহুই প্রদেশের মেঙচেঙ সিটির চুমিয়াও গ্রামে। সে সময় সেখানকার খামারি হুয়াঙ লি’র ছোট একটি পারিবারিক খামারে এ ঘটনা ঘটে। যা সে সময় আলোড়ন সৃষ্টি করেছিল।