আশুলিয়ায় সিলিন্ডার কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ জনের মৃত্যু

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার মজুত ও রিফিল কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো।

মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় কারখানাটির ব্যবস্থাপক বিল্লাল (৩৫) ও কর্মচারী নুরনবী (১৮) মৃত্যু হয়।

এর আগে, এ ঘটনায় সোমবার (১৫ মে) সন্ধ্যায় চিকিৎসাধীন থেকে মারা যান শরিফুল ইসলাম (৩২)।

edited-sheikh-hasina-burn-institute-mehedi-hasan-1628735626813

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মধ্যরাতে হাসপাতালে চিকিৎসাধীন থেকে নুরনবী ও বিল্লালের মৃত্যু হয়। নুরনবীর ৪৩ ও বিল্লালের ৩৬ শতাংশ দগ্ধ ছিল। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন নিহত শরিফুলের ছেলে সোহাগ, যার শরীরের ২০ শতাংশ দগ্ধ। সোহাগের অবস্থাও আশঙ্কাজনক।

শনিবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার তেঁতুলতলা এলাকায় এ বিস্ফোরণ ঘটে।