ইসলামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

জামালপুর জেলার ইসলামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় হাবিল (২১) নামের এক যুবক নিহত হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে,শনিবার দুপুরে  হাবিল ও খলিল যমজ দুই ভাই সিরাজাবাদ সড়কে দুটি মোটরসাইকেল  নিয়ে দুজন পাল্লা 
দিয়ে চালাচ্ছিলো। এ সময় হঠাৎ হাবিল মোটরসাইকেল নিয়ে  ছিটকে পড়ে পাশের দেওয়ালের ওপর। মাথায় আঘাত নিয়ে সে জ্ঞান হারায়।

তাকে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: ৭১ বছরে আওয়ামী লীগ

হাবিল পৌর এলাকা কিংজাল্লা গ্রামের শহীদ রাজমিস্ত্রীর ছেলে।

ইত্তেফাক/নূহু