মতামত জানতে গোপন ব্যালটে ভোট

এশিয়ান গেমস ফুটবলে যাবে পুরুষ দল

চীনে আগামী এশিয়ান গেমস উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ মে) দুপুরে সংবাদ সম্মেলন হয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কনফারেন্স রুমে। এশিয়ান গেমসের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়িয়ে তোলার জন্য আন্তর্জাতিক সংস্থা হতে এশিয়ার দেশগুলো থেকে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় আজ ঢাকায় অনুষ্ঠিৎ হবে ফান রান নামের এক ইভেন্ট। 

সংবাদ সম্মেলনের পর কথা উঠল এশিয়ান গেমস ফুটবলে পুরুষ দল খেলবে কি না সেটি নিয়ে। শাহেদ রেজা জানিয়ে দিলেন, পুরুষ ও মহিলা ফুটবল খেলবে।’  তিনি বলেন, ‘আমি এখানে আসলে আমাকে ফুটবল নিয়ে প্রশ্ন করা হবে সেটা জানি। জেনেই এসেছি।’ 

তাহলে কি পুরুষ ফুটবল দল খেলবে? এমন প্রশ্নের জবাবে শাহেদ রেজা বললেন, ‘খেলবে। আমরা দল পাঠানোর ব্যাপারে আশাবাদী। আমরা তো জানতাম না এটা সিনিয়র দল না। এখানে খেলবে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল।’ 

পুরুষ ফুটবল দল পাঠানোর ব্যাপারে বিওএর সভাপতির মতামত কী? শাহেদ রেজা বললেন, ‘উনি পজিটিভ। আমরাও চাইছি দল যাবে।’

সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘বাফুফে থেকে আমরা চিঠি পেয়েছি তারা পুরুষ দল পাঠাতে চায়। আমরা বিওএর কমিটির সবাইকে জানিয়েছি, পুরুষ ফুটবল দল পাঠানোর ব্যাপারে তাদের লিখিত মত প্রকাশ করে জানানো হবে। গোপন ব্যালটে মতামত পাঠাতে বলেছি। পাঠিয়েছে। আমি জানি না কে কী লিখেছে। তবে আমরা ফুটবল দল পাঠানোর ব্যাপারে পজিটিভ।’

বিওএর মহাসচিবের কথা হচ্ছে এশিয়ান গেমস অনেক বড় একটা মঞ্চ। অলিম্পিক গেমসের পরই এই গেমস। এখানে এশিয়ার সেরা সেরা ক্রীড়াবিদরা লড়াই করবেন। এখানে পেরে ওঠা কঠিন