শরীয়তপুরের নড়িয়ায় ইমরান হোসেন সরদার (৩৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে তাকে কুপিয়ে আহত করা হয়। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ইমরান হোসেন সরদার ওই গ্রামের মৃত ফজল সর্দারের ছেলে। তিনি নশাসন ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদারের গাড়ির চালক ছিলেন।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স নিয়ে হাইকোর্টের রায় বহাল আপিল বিভাগে
পুলিশ ও স্থানীয়রা জানায়, দেলোয়ার হোসেন তালুকদার শনিবার রাত সাড়ে ৮টার দিকে চেয়ারম্যানের বাড়ি ডগরি বাজারে (প্রাইভেটকার) গাড়ি রেখে অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন। পথে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের নশাসন মাঝিকান্দি বড় কবরস্থানের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তার অটোরিকশার গতিরোধ করে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে ঢাকা পাঠানোর পরমর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে মাওয়া এলাকায় পৌঁছালে রাত ১টার দিকে তিনি মারা যান।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ বলেন, দুর্বৃত্তরা ইমরানকে কুপিয়ে হত্যা করেছে। দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
ইত্তেফাক/এমআরএম