বাগেরহাটে নানা আয়োজনে পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আরও পড়ুন: শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু
জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিন হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান মিন্টু, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি পালসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জনগণের সেবা দিতে সকলকে আন্তরিক হতে হবে। প্রত্যেক নাগরিকরা সেবা দেবার জন্য আমরা সার্ভিস করছি। তারা যাতে সঠিক সেবা পেতে পারে তার জন্য সচেষ্ট হতে হবে।
ইত্তেফাক/এমআরএম