আক্কেলপুরে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে স্কুল শিক্ষক গ্রেফতার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে আলালউজ্জামান আলাল নামে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে ওই শিক্ষককে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলালউজ্জামান আলাল চিয়ারি গ্রামের আব্দুল মোন্নার ছেলে ও কাশিড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

আক্কেলরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিরণ কুমার রায় জানান, আক্কেলপুর উপজেলার কাশিড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শেণীর ছাত্রীকে ওই স্কুলের সহকারী শিক্ষক আলালউজ্জামান আলাল দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময়ে কু-প্রস্তাবসহ যৌন হয়রানি করে আসছিলেন। ছাত্রীটি তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীর ছবি নগ্ন করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন আলাল। পরে ওই ছাত্রী তার বাবা-মাকে বিষয়টি জানালে ওই শিক্ষককের বিরুদ্ধে বিদ্যালয়ে অভিযোগ করেন ছাত্রীর বাবা।

আরও পড়ুন:  চিলমারীতে ৬ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

এ ব্যাপারে শনিবার সকালে বিদ্যালয়ে জরুরি বৈঠকে অভিযুক্ত শিক্ষক তার অপর্কমের কথা স্বীকার করেন। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় যৌন নিপীড়নের মামলা করলে আলালউজ্জামান আলালকে গ্রেফতার করে পুলিশ ।

ইত্তেফাক/জেডএইচডি