সায়েন্স ল্যাব এলাকায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, বাসে আগুন

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ মে) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিউমার্কেট থানা সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

এসময় নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর করে এবং বিআরটিসির বাসে আগুন ধরিয়ে দেয়। 

Untitled-1

পুলিশ জানায়, বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপি ওই এলাকায় বিক্ষোভ মিছিল বের করার পর সংঘর্ষের ঘটনা ঘটে।