ক্যারিয়ারজুড়েই তার চোটের সঙ্গে লড়াই। মাঠে ফিরে এসে আবার ছিটকে যাওয়ার যন্ত্রণায় তাকে পুড়তে হয়েছে কয়েকবার। গত মার্চেই যেমন ইনজুরিতে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল তাসকিন আহমেদকে। দিনকয়েক হলো ফিরেছেন অনুশীলনে। বোলিংও করছেন। তবে তার চোট নিয়ে আলোচনা চলছেই। তাসকিন নিজেও বিষয়টি জানেন। তবে সেজন্য গা বাঁচিয়ে খেলবেন, এটা এই পেসারের পক্ষে সম্ভব নয়।
ইনজুরির কারণে ২০১৯ সালের বিশ্বকাপ খেলতে পারেননি তাসকিন। সেদিনের সেই কান্নার দৃশ্য এখনও চোখে লেগে আছে বাংলাদেশের কোটি ক্রিকেটভক্তের। তবে তাসকিন বাস্তবতা মেনে নিয়েছেন। নিজেকে গড়েছেন নতুন রূপে। ভয়ঙ্কর হয়ে ফিরেছেন আবার ২২ গজে।
সঙ্গে যোগ করেছেন, ‘তারপর নিজের ওয়ার্ক-এথিকস, প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন এসেছে। ক্রিকেটার হিসেবে যা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন আল্লাহর রহমতে অনেক ভালো প্রক্রিয়ার মধ্যে আছি। একটা আত্মবিশ্বাস থাকে যে আমি নিজের শতভাগ দিচ্ছি এ ক্ষেত্রে। তাই ভালো কিছু হবে আশা করছি।’
তারপর বললেন, ‘যখন খেলতে নামি, মাথায় এটা থাকে না যে সামনে বড় ইভেন্ট আছে না কী আছে। আল্লাহ যাতে সুস্থ রাখেন, এটাই সব সময় দোয়া করি।’