এক-দুই দিন নয়, দিনের পর দিন একই ঘটনা। স্পেনে মাঠে নামলেই বর্ণবাদের শিকার হচ্ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র! সবশেষ ভ্যালেন্সিয়ার মাঠে একই ঘটনার পুনরাবৃত্তি। তাতে ফুটবল বিশ্বে তোলপাড় শুরু হয়ে যায়। নড়েচড়ে বসে স্প্যানিশ প্রশাসন। তারই প্রতিফলন আজ (মঙ্গলবার) তিন তরুণের আটকের ঘটনা।
ভিনিসিয়ুসের সঙ্গে বর্ণবাদী আচরণের ঘটনায় স্প্যানিশ পুলিশ তিন তরুণকে আটক করেছে। একই দিন আরও চার সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। ওই ঘটনাটি গত জানুয়ারির। মাদ্রিদের একটি ব্রিজে ভিনিসিয়ুসের প্রতিমূর্তি ঝুলানোয় ওই চারজনকে আটক দেখানো হয়েছে।
ম্যাচ কিছুক্ষণ বন্ধও ছিল। পরে ভিনি মেজাজ হারিয়ে প্রতিপক্ষ এক খেলোয়াড়ের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হন। তারই শাস্তি হিসেবে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান উইঙ্গার। এই ঘটনায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তীব্র নিন্দা জানিয়েছেন।
স্পেনের ন্যাশনাল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভ্যালেন্সিয়া ও রিয়াল মাদ্রিদের রবিবারের ম্যাচে বর্ণবাদী আচরণের ঘটনায় ভ্যালেন্সিয়া থেকে তিন তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।’