বনানীতে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

রাজধানীর বনানীতে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (২৪ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। 

ফায়ার সার্ভিস জানায়, দুপুরে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তারা অল্প সময়ের মাঝেই আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
ফায়ার সার্ভিস আরও জানায়, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।