নৌকার চেয়ে ১৬ হাজার বেশি ভোটে জিতলো টেবিল ঘড়ি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৪৮০ কেন্দ্রের মধ্যে ৪৮০টির বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। 

এসব কেন্দ্রে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন টেবিলঘড়ি প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকার প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান পেয়েছেন দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। ১৬ হাজার ১৯৭ ভোটে আজমত উল্লাকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন জায়েদা খাতুন। 

349327127_619084883483352_1223123355941113403_n

ফলাফল ঘোষণা শুরুর কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের ছেলে ও গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তবে, সেখানে দেখা মেলেনি ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ৪৮০টি ভোটকেন্দ্রে ইলেক্ট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন।