কক্সবাজার মাতালেন শিল্পী মমতাজ

কক্সবাজার সমুদ্র সৈকতে মানবপাচার বিরোধী কনসার্টে গান গেয়ে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। 

শনিবার (২৭ মে) বিকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টের জেলা প্রশাসনের মুক্ত মঞ্চে এ গানে অনুষ্ঠান চলে। 

momotaj-1

বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় মানবপাচার প্রতিরোধে কাজ করা উইনরক ইন্টারন্যাশনালের উদ্যোগে আয়োজিত গানের আয়োজনে কক্সবাজার মাতিয়েছেন শিল্পী মমতাজ বেগম।

momotaj-6

অনুষ্ঠানে গান এবং মানবপাচার প্রতিরোধে সচেতনতা, সমাজে মানবপাচারের শিকার সারভাইভারদের অধিকারবিষয়ক উইনরক ইন্টারন্যাশনাল প্রণীত প্রামাণ্যচিত্র ‘আগুন পাখি’ প্রদর্শন করা হয়।

momotaj-10

উইনরক ইন্টারন্যাশনালের ‘আশ্বাস: মানবপাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য’ প্রকল্পের মাসব্যাপী প্রচারণার অংশ হিসেবে দেশের চার জেলায় আয়োজন করা হয়েছে ‘সচেতনতামূলক কনসার্ট ও প্রামাণ্যচিত্র প্রদর্শন’ করা হচ্ছে।

momotaj-2

এর অংশ হিসেবে কক্সবাজার সৈকতের মুক্ত মঞ্চে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ উইনরক ইন্টারন্যাশনালের আশ্বাস প্রকল্পের টম লিডার ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ দীপ্তা রক্ষিত। ইতোমধ্যে খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলায় একই আয়োজন সম্পন্ন হয়েছে। 

momotaj-9

শনিবার কক্সবাজারে সমাপনী কনসার্টে জনপ্রিয় শিল্পী মমতাজের গান উপভোগের হাজারো দর্শনার্থী সৈকত তীরে ভিড় জমায়। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত ছিল। 

momotaj-7

উল্লেখ্য, উইনরক ইন্টারন্যাশনাল সুইজারল্যান্ড-এর সহায়তায় মানবপাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশে ‘আশ্বাস’ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি ২০১৮ সাল থেকে দেশের মানবপাচারের ঝুঁকিপ্রবণ পাঁচটি জেলার ১৫টি উপজেলায় মানবপাচার বিরোধী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।