সোশ্যাল মিডিয়া ফেসবুকের অসংখ্য কন্টেন্টের মধ্যে হাজার রকম টপিক নিয়ে কন্টেন্ট বানান অনেকে। কিন্তু মানুষের প্রয়োজনও মিটবে আবার বিনোদনও থাকবে এমন খুব কমই দেখা যায়। তবে এমনি এক ব্যতিক্রমী কন্টেন্ট তৈরি করেন "গলু'স রিভিউ" নামক পেইজ নির্মাতা তাপসী দাস।
নিজের ছোট ছেলে গলুর ইচ্ছাতেই তৈরি করেন একটি ফেসবুক পেইজ। ২০২১ সালের মার্চ থেকেই শুরু হয় যাত্রা। উদ্দেশ্য মানুষকে বিনোদন দেওয়া ও হাসানো। তবে কন্টেন্টের মূল বিষয় বস্তু গুলো থাকে রান্না বিষয়ক। ফেসবুকেই কন্টেন্ট দিতে তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে ইউটিউবেও এই চ্যানেলের আছে ৩ লক্ষাধিক সাবস্ক্রাইবার।
কন্টেন্ট তৈরির ক্ষেত্রে তিনি কোন ধরনের স্ক্রিপ্ট ছাড়াই স্বতঃস্ফূর্তভাবেই ভাবেই করেন, ফলে কন্টেন্ট গুলো হয় আরও বেশি প্রাণবন্ত। তবে কন্টেন্ট তৈরির ক্ষেত্রে তিনি সর্বদা মাথায় রাখেন কন্টেন্ট এর কোয়ালিটি বা বিশেষত্ব বজায় রাখার।
তাপসী দাসের তৈরি কন্টেন্ট গুলো তিনি এমন ভাবে তৈরি করেন যা একটা পরিবারের সবাই মিলে দেখতে পারে। এজন্য সব শ্রেণির মানুষের মাঝে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। নির্দিষ্ট কোনো অডিয়েন্স জন্য তার কন্টেন্ট গুলো না, যারাই বিনোদন এবং রেসিপি পছন্দ করেন তারা বেশি অনুসরণ করেন তার এই পেইজ। তাই দেশের বাইরে থেকেও অনেকে গলু'স রিভিউ পেইজের কন্টেন্ট গুলো দেখেন।
তার কন্টেন্ট তৈরির পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করে তার পরিবার। তার পরিবারের সদস্যেরা তাকে সবসময় সহযোগিতা করে থাকেন। নিজের সংসার সামলে তিনি কন্টেন্ট তৈরি করার পেছনে সময় দেন। কন্টেন্ট গুলো তাপসী নিজেই এডিট করেন। নিজের কাজ অন্যকে দিয়ে করাতে পছন্দ করেন না তিনি। মূলত একটি মধ্যবিত্ত পরিবারের নিত্য দিনের কার্যকলাপ নিয়েই তিনি তার কন্টেন্ট গুলো উপস্থাপনের চেষ্টা করে থাকেন। তার তৈরি সবচেয়ে জনপ্রিয় কন্টেন্টটি হলো "বড়লোকি কেক"।
একটি কন্টেন্ট প্রকাশের পর অনেক ক্ষেত্রে বাজে বা কটু মন্তব্য এবং সমালোচনার মুখোমুখি হলেও তিনি সেগুলো স্বাভাবিক ভাবেই নেন। তিনি এসব বাজে কমেন্ট এবং সমালোচনা দুটোই থেকে নিজেকে আরও ভালো ভাবে উপস্থাপনের সুযোগ পান। প্রথম প্রথম মেনে নিতে খারাপ লাগলেও, সময়ের সাথে তাল মিলিয়ে কন্টেন্ট তৈরি করে যাচ্ছেন নিয়মিত ভাবে। শুধু মানুষকে বিনোদন দিয়েই এই কন্টেন্ট নির্মাতা মাস গেলেই ইনকাম করছেন ১ থেকে ২ হাজার ইউএস ডলার। আর এই ইনকামের একটা অংশ দিয়ে তারা অসহায় মানুষের ইচ্ছাপূরণ করে থাকেন নানাভাবে তাদের সাহায্য করে।
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সমানভাবে জনপ্রিয় তাপসী দাসের কন্টেন্ট। গতানুগতিক কন্টেন্টের ধারাকে পাল্টে নতুন কিছু নিয়ে কাজ করতে চান তিনি। যেটা আগে কেউ দেখেনি বা করেনি সেটা করে দেখাতে চান। পেইজটাকে তিনি আরও বড় করতে চান, মানুষকে আনন্দ দিয়ে যেতে চান। তাপসী দাসের ভবিষ্যৎ পরিকল্পনা একটা রেস্টুরেন্ট করবেন যার নাম হবে "গলু'স কিচেন"।