জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসেই শেষ হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তিন ঘন্টাব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি প্রাপ্তির ৫০ বছর উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধাসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা, দেশের জন্য বঙ্গবন্ধুর অবদান ও তার আত্মজীবনীর নানা বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও ইতিহাস সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান আহরনের আহবান জানান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) ঝোটন চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. নাজমুল ইসলাম, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাঈনউদ্দিনসহ বীর মুক্তিযোদ্ধাগনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন ।