বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’র অন্যতম প্রধান নারী চরিত্রে অভিনয় করা পিয়ারী বেগম আর নেই। আজ দুপুর ২টার দিকে উত্তরার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মায়ের বয়স হয়েছিল ৮৬ বছর। অনেক দিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন।
খবরটি নিশ্চিত করে পিয়ারী বেগমের ছেলে রবিউল আমিন বলেন, এশার নামাজের পর হবে মায়ের জানাজা। দাফন হবে উত্তরার ১২ নম্বর সেক্টর কবরের স্থানে। সেখানে স্বামীর কবরের পাশে সমাহিত হবেন পিয়ারী।
বাংলাদেশের প্রথম সবাক সিনেমা ‘মুখ ও মুখোশ’। ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পেয়েছিল সিনেমাটি। প্রায় ৬৭ বছর আগে আবদুল জব্বার খান পরিচালিত সেই সিনেমায় আমিনুল হকের বিপরীতে অভিনয় করেছিলেন পিয়ারী বেগম।