মাদারীপুরে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টে ২০২৩ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে খেলোয়াড় ও কর্মকর্তাদের সংবর্ধণা দেওয়া হয়।
মাদারীপুর জেলা প্রশাসক ও মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মারুফুর রশির খানের সভাপতিত্বে আয়োযিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি ।
বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থারসিনিয়র সহ সভাপতি মো: মাসুদ আলম বিপিএম (বার) পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. নাজমুল ইসলাম, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওবাইদুর রহমান খান, মাদারীপুর পৌরসভার মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাঈনউদ্দিন, মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ত্রিনাথ দাস,বীর মুক্তিযোদ্ধাগনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, খেলোয়াড় ও কর্মকর্তাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন ।