মোহাম্মদপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রাজধানীর মোহাম্মদপুরের শাহজালাল হাউজিংয়ে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক অজ্ঞাত (৫২) মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জুন) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, সকালে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ৮টায় মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।