উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই: ইকবাল হোসেন অপু

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু বলেছেন, বাংলাদেশের অর্জন, দুর্যোগ, দুর্বিপাক সবসময় আওয়ামী লীগই মানুষের পাশে থাকে। মহামারি করোনাকালীনও আওয়ামী লীগের নেতা-কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানব সেবায় নিজেদের সঁপে দিয়েছিল। ভবিষ্যতে আওয়ামী লীগ মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যাবে। শেখ হাসিনা সরকার জনগণের সাথে ছিলো, আছে এবং থাকবে। জনগণের সেবাই এই সরকারের একমাত্র মূলমন্ত্র। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই।

348361646_915692569591885_615672339132584780_n

শনিবার (৩ জুন) শরীয়তপুরে সদরের চিকন্দী শরফ আলী স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ইকবাল হোসেন বলেন, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। আজ বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একমাত্র সরকারের উন্নয়নের ধারাবাহিকতার জন্য। আজ পদ্মাসেতু বিশ্বে মেগা স্ট্রাকচার হিসেবে বাংলাদেশকে নতুন করে পরিচয় করে দিয়েছে। শুধু তাই না এমন অনেক মেগা প্রোজেক্ট আছে যা আওয়ামী লীগ সরকার করেছেন যা আমরা আজ থেকে ২০ বছর আগেও চিন্তা করিনি।  

348360990_233598212726716_3291644301999718777_n

তিনি বলেন, আওয়ামী লীগ কিন্তু জাতির পিতার হাতে গড়া সংগঠন। আমরা সব সময় চিন্তা করি কীভাবে মানুষের পাশে দাঁড়াব। মানুষকে সহযোগিতা করবো। আওয়ামী লীগ তার পদাঙ্ক অনুসরণ করেই কাজ করে যাচ্ছে।

এসময় শরীয়তপুর জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।