ওডিশায় ট্রেন দুর্ঘটনায় আহত ১ বাংলাদেশির পরিচয় মিলেছে

ভারতের ওডিশায় গতকাল শুক্রবার রাতে ৩টি ট্রেনের সংঘর্ষের ঘটনায় আহত ১ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের কাউন্সিলর আলমাস হোসেন ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আহত ব্যক্তির নাম রাসেলুজ্জামান। তার বাড়ি রাজশাহীতে। 

Untitled-1

ভারতের ওডিশা রাজ্যে ভয়াবহ ওই ট্রেন দুর্ঘটনায় এ পর্যন্ত ২৮৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৮৫০ জনেরও বেশি। এ দুর্ঘটনা দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা।