ভারতীয় মডেলের প্রেমে মজেছেন ডিক্যাপ্রিও!

হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ‘টাইটানিক’ চলচ্চিত্রে জ্যাকের চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী তারকা খ্যাতি লাভ করেন তিনি। তবে ব্যক্তিগত জীবনে একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেতা। ফের প্রেমের গুঞ্জন উঠেছে তার।

শোনা যাচ্ছে, এবার ভারতীয় বংশোদ্ভূত মডেল নীলম গিলের প্রেমে মজেছেন ডিক্যাপ্রিও। তবে শুরুটা কান চলচ্চিত্র উৎসব থেকেই। এরপর অন্য স্থানেও দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। এই মডেলের সঙ্গেই ডিক্যাপ্রিওর প্রেমের গুঞ্জনের খবর এখন বিভিন্ন শোবিজ পাড়ায়।

Snapinsta.app_332004291_722426942762556_1862313767503979406_n_1080

সূত্র হতে জানা গেছে, লন্ডনের সেলিব্রিটি হটস্পট ‘চিলটার্ন ফায়ারহাউসে’ ২৮ বছর বয়সী গিলের সঙ্গে ৫৮ বছরের ডিক্যাপ্রিও ডেট করেছেন। এ ছাড়া গিলকে নিজের মায়ের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন ডিক্যাপ্রিও।

জানা গেছে, মডেলিংয়ের জগতে পরিচিত নাম নীলম গিল। মাত্র ১৪ বছর বয়সে নিজেকে একজন ব্রিটিশ-পাঞ্জাবি মডেল হিসেবে তুলে ধরেন গিল। এর এক দশক আগে ব্রিটিশ ব্র্যান্ড বারবেরি ক্যাম্পেইনে ভারতীয় মডেল হয়ে ইতিহাস গড়েছিলেন এই মডেল।

Snapinsta.app_312137160_833686070993820_8619053506515806085_n_1080

চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে ডিক্যাপ্রিওর ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার প্রিমিয়ার হয়। এটি নির্মাণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রবীণ পরিচালক মার্টিন স্কোরসেসি। আর সেখানেই নীলমের সঙ্গে প্রথম দেখা গিয়েছিল ডিক্যাপ্রিওর। এনডিটিভি