নবীনগর-আলমনগর-দড়িলাপাং সড়কের বেহাল দশা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-আলমনগর-দড়িলাপাং সড়কের প্রায় ১ কি. মি. ইটের সোলিং উঠে গিয়ে রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন সংষ্কারের অভাবে রাস্তার সিংহভাগ ইট উঠে গেছে।

বিস্তীর্ণ এলাকার ৭টি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি দিয়ে চলাচল করে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়সহ কলেজ ও মাদ্রাসার সহস্রাধিক শিক্ষার্থী। এছাড়া ৩টি বাজারে যাওয়ার এটি একমাত্র রাস্তা।

নবীনগর পৌরসভার আওতাধীন এই রাস্তাটিতে যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলারও অনুপযোগী হয়ে পড়েছে। বিগত কয়েক বছরেও এই সড়কটির কোন সংস্কার কাজ করা হয়নি। এতে চরম ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। 

নবীনগর পৌরসভার  মেয়র মোহাম্মদ মাঈন উদ্দিন আহাম্মেদ বলেন, কাজে কিছুটা বিলম্ব হয়েছে, তবে এক মাসের মধ্যেই রাস্তাটি সংস্কার হবে। 

আরও পড়ুন: কক্সবাজারে ৬ জনের অস্বাভাবিক মৃত্যু

জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি শিগগিরই সংস্কার করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করবে পৌর কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

ইত্তেফাক/নূহু