মুগদা এলাকায় নকশা বহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান

রাজধানীর মুগদা মান্ডা গ্রীন মডেল টাউনের নকশা বহির্ভূতসহ কয়েকটি ভবনে রাজউক উচ্ছেদ অভিযান চালিয়েছে। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা।

রবিবার (৪ জুন) সকাল সাড়ে ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে শেষ হয় দুপুরে ৩ টায়। অভিযানের সময় কয়েকটি বিল্ডিং এর অবৈধ অংশ ভেঙে ফেলাসহ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন-৬/৩) এর মান্ডা এলাকায় রাজউক নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করি। আমরা নির্দেশনা না মেনে ইমারত নির্মাণের জন্য নকশা বহির্ভূত অংশ ভেঙে দেই এবং দুটি ভবনে  তিন লাখ টাকা জরিমানা করি। একই সাথে তারা যেন পরবর্তীতে অনুমোদন করা নকশা ব্যতয় করে ইমারত নির্মাণ না করে সে বিষয়ে সতর্ক করি।

রাজউক জানিয়েছে, ভ্রাম্যমান আদালত একটি চলমান প্রক্রিয়া।

এলাকাবাসীর মতে, নিয়মিত এ ধরনের অভিযান চালালে এভাবে কেউ নিয়মের বাইরে বিল্ডিং নির্মাণ করবে না।

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার প্রকৌশলী মোঃ রাজিবুল ইসলাম, সহকারী অথরাইজড অফিসার সুরোত আলী রাসেল, ইমারত পরিদর্শক মোঃ মাসুদ রানা, মো: হাবিবুর রহমান, আবু বকর সিদ্দিকসহ রাজউকের কর্মকর্তারা।