পূর্বাচল এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান

রূপগঞ্জ পূর্বাচল ১ নম্বর এবং ১৩ নম্বর সেক্টর এলাকায় রাস্তা দখল করে অবৈধ স্থাপনাসহ নকশা বহির্ভূত ভবনে রাজউক উচ্ছেদ অভিযান চালিয়েছে। সেটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান।

মঙ্গলবার (৬ জুন) সকাল সাড়ে ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে শেষ হয় দুপুরে। অভিযানের সময় কয়েকটি বিল্ডিং রাস্তার জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করায় তা ভেঙ্গে দেওয়াসহ অঙ্গীকারনামা নেওয়া হয়। এছাড়াও রাজউকের কাছে কিছু কিছু প্লট মালিক নিজ দায়িত্বে ভেঙে দেবে বলে অঙ্গীকার করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন-৪/২) রাস্তায় জায়গায় দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করি। আবাসিক ভবনের অনুমতি নিয়ে বাণিজ্যিক ভবন হিসেবে ব্যবহার করা যাবে না। রাজউকের উপশহর একটি পরিকল্পিত এলাকায় রাস্তা জায়গায় দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। রাজউকের অনুমতি না নিয়ে স্থাপনা তৈরি করায় এক লক্ষ টাকা জরিমানা করি।

এলাকার লোকজনের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় অভিযান শেষ হয়।

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার প্রকৌশলী মাসুক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুন, ইমারত পরিদর্শক মোঃ আবু তৈয়বসহ রাজউকের কর্মকর্তারা।