বরিশাল সিটি নির্বাচন: নৌকার প্রচারণায় মাঠে স্বেচ্ছাসেবক লীগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহকে বিজয়ী করতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ।

WhatsApp Image 2023-06-06 at 20.58.47

মঙ্গলবার (৬ জুন) বরিশাল সদর রোডে সারাদিন মেয়রপ্রার্থী আবুল খায়ের পক্ষে এই গণসংযোগ করে স্বেচ্ছাসেবক লীগ।

আগামী ১২ জুন সারাদিন নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে গণসংযোগ শেষে আওয়ামী লীগ অফিসের সামনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

WhatsApp Image 2023-06-06 at 20.58.38

এ সময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সহ সভাপতি দেবাশীষ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম, সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, কার্যনির্বাহী সদস্য সুখেন্দু বৈদ্য, আবুল কালাম সিকদার, জাতীয় পরিষদ সদস্য আসাদুজ্জামান রনো ও সিরাজুল ইসলাম হাওলাদার সহ বরিশাল মহানগর,বরিশাল জেলা, বরগুনা, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর জেলার সভাপতি সাধারণ সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক সহ স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।