‘দুর্নীতি সইবো না, করবো না, মানবো না’ স্লোগানে রোবহানউদ্দিনে নানা আয়োজন

ভোলার বোরহানউদ্দিনে নানা আয়োজনে পালিত হয়েছে দুর্নীতি বিরোধী দিবস। ‌‘দুর্নীতির  সইবো না, করবো না, মানবো না’ এই শ্লোগানে সোমবার (৫ জুন) সকালে দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগিতা, বির্তক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বোরহানউদ্দিন মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া।  

‘প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্য়করী উপায়’ এ বিষয়ের বিতর্কে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিজয়ী হয় পক্ষ দল বোরহানউদ্দিন বালিকা বিদ্যালয় ও রানার্সআপ হয় বিপক্ষ দল বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়। সেরা বিতার্কিক নির্বাচিত হয় বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা ও  দুর্নীতির কুফলবিষয়ক রচনা প্রতিযোগিতায় প্রথম হন বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী গৌরী দাস।
 
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বোরহানউদ্দিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও ইত্তেফাক প্রতিনিধি মনিরুজ্জামান, প্রধান শিক্ষক তহমিনা বেগম, উপজেলা দুদকের সাবেক সম্পাদক ফসিউর রহমান, দুদকের সহসভাপতি মো. ইউনুছসহ অনেকে।