পূর্বধলায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নেত্রকোণার পূর্বধলায় রতন মিয়া (২৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানার পুলিশ। সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার ধলামূলগাঁও  ইউনিয়নের  জামধলা  গ্রামের গ্রাম পুলিশ রুক্কু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রতন মিয়া গত রবিবার রাতে সবার অজান্তে নিজ ঘরের আড়ায় গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পরদিন বাড়ির লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

আরও পড়ুন: ড্রাইভিং শেখার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

স্থানীয়রা জানায়, রতন মিয়া তিন বছর আগে বিয়ে করে। এর কিছুদিন পর দাম্পত্য কলহের কারনে বিয়ে বিচ্ছেদ ঘটে। পরে আবার তিনি বিয়ে করেন। সে স্ত্রীও চলে যায়। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এ কারণে রতন মিয়া আত্মহত্যা করতে পারে।

পূর্বধলা থানার উপ-পরিদর্শক এসআই মো. জহিরুল ইসলাম জানান, আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম