সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি তাদের ফ্যাক্টরি কপ্লেক্সে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১৭ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ।
পদের সংখ্যা: নির্ধারিত না।
আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে মাস্টার্স পাস করতে হবে। প্রার্থীকে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ম্যানুফেকচারিং, লাইট ইঞ্জিনিয়ারিং ও হেবি ইন্ডাস্ট্রিজ বিষয়ে জানাশোনা থাকতে হবে।
বয়স: প্রার্থীর বয়স কমপক্ষে ২৫ বছর।
ভাষার দক্ষতা: বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
কম্পিউটার দক্ষতা: মাইক্রোসফট এক্সেল ও মাইক্রোসফট ওয়ার্ড চালনায় দক্ষতা থাকতে হবে।
কর্মস্থল: আগ্রহীদের চূড়ান্ত নিয়োগের পর নারায়ণগঞ্জ জেলায় কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের উপায়: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ: ১৭ জুন, ২০২৩