ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানা পুলিশ অর্ধশত বন মামলার পলাতক আসামি আলাল উদ্দিনকে (৫৫) গ্রেফতার করেছে। রবিবার (২৩ জুন) রাতে গাজীপুরের জয়দেবপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। ৬ মামলার সাজাপ্রাপ্ত আসামি আলাল ৩০ বছর ধরে পলাতক ছিলেন।
আলাল উপজেলার সংরক্ষিত বনাঞ্চল সন্তোষপুরের মৃত শাহান আলী মুন্সীর ছেলে।
আরও পড়ুন: চান্দিনায় পরীক্ষার ফি বেশি নেওয়ার অভিযোগ
ফুলবাড়ীয়া থানা সূত্র জানায়, আলাল ৩০ বছর ধরে পলাতক অবস্থায় গাজীপুরে বসবাস করছিল। গোপনে সংবাদ পেয়ে গাজীপুরের জয়দেবপুরের বানিয়াডাংগা চর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন থানার এএসআই সমরেশ দাস।
ইত্তেফাক/অনি