ভাতিজাদের ধারালো অস্ত্রের আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কুষ্টিয়ার দৌলতপুরের পাককোলা এলাকায় শনিবার (১০ জুন) ভাতিজাদের ধারালো অস্ত্রের আঘাতে চাচার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছেন।

নিহত মাহাফুজুল হক এরেন (৬৫) উপজেলার আড়িয়া ইউনিয়নের বড় পাককোলা এলাকার মৃত খোদা বক্স মালিথার ছেলে।

দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, জমি জামা সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যায় মাহাফুজুল হক এরনের সঙ্গে তার চাচাত ভাই মফিজুলের ছেলে মমিন, আরেক ভাই মারজেল হোসেনের ছেলে মামুনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাতিজাদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন চাচা মাহাফুজুল। তাকে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।