শুটিং সেটে আহত হয়েছেন ‘বাহুবলি’ সিনেমার নায়িকা আনুশকা শেঠি। ‘সাই রা নরসিমহা রেড্ডি’ সিনেমার শুটিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন তিনি। পায়ে প্রচণ্ড আঘাত পাওয়ায় শুটিং থেকে বিরতি নিতে হয়েছে তাকে।
ঐতিহাসিক গল্পের সিনেমা ‘সাই রা নরসিমহা রেড্ডি’। এর নাম ভূমিকায় অভিনয় করছেন চিরঞ্জীবী। সুরেন্দর রেড্ডি পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করছেন অমিতাভ বচ্চন, নয়নতারা, তামান্না ভাটিয়া প্রমুখ। আগামী ২ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
আরও পড়ুন: বিএনপির কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
এছাড়া তেলেগু ভাষার ‘সাইলেন্স’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আনুশকা শেঠি। এতে তার সঙ্গে অভিনয় করবেন আর মাধবন ও রানা দাগ্গুবতী। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শালিনী পান্ডে ও অঞ্জলি।
ইত্তেফাক/বিএএফ