আড়াইহাজার পৌরসভার নির্বাচন আজ

নারায়ণগঞ্জে আড়াইহাজার পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ আজ। সোমকার ( ১২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা ভোট দেবেন। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রতি ওয়ার্ডে এক জন ম্যাজিস্ট্রেট, এক জন ইন্সপেক্টরসহ আইনশৃঙ্খলা বাহিনী থাকবে। থাকবে ভ্রাম্যমাণ আদালত, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দুই প্লাটুন বিজিবি ও দুই প্লাটুন র‌্যাব। আড়াইহাজার পৌরসভায় মোট ভোটার ২৬ হাজার ৫২৫ জন। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ২৯৮ এবং নারী ১৩ হাজার ২২৭ জন। ভোটকেন্দ্র ১১টি, বুথের সংখ্যা ৭২টি। মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র

আড়াইহাজার পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার জন। মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সুন্দর আলী (নৌকা), স্বতন্ত্র হাবিবুর রহমান (পানির জগ), পৌর আওয়ামী লীগের সভাপতি মোহর আলী মোল্লা (নারিকেল গাছ) ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন অর রশীদ (মোবাইল ফোন)

সাধারণ কাউন্সিলর

আড়াইহাজার পৌরসভার ১নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী হলেন মমিনুল ইসলাম ও হাজি লোকমান  হোসেন। ২নম্বর ওয়ার্ডে  পলাশ চন্দ্র সূত্রধর, অহিজদ্দীন ভুয়া ও লিটন সাহা গুরুদাস। ৩নম্বর ওয়ার্ডে আলম মিয়া, ওমর আলী, নজরুল ইসলাম, মোজাম্মেল হক ও রাশেদুজ্জামান। ৪নম্বর ওয়ার্ডে মনির হোসেন, মনির হোসেন, উদয় চন্দ্র বিশ্বাস, মোতালিব মিয়া ও জামালউদ্দিন। ৫নম্বর ওয়ার্ডে আল আমিন, ছোয়াদ আলী, মারুফ হোসেন মিলন, জাহাঙ্গীর হোসেন, জোবায়ের হোসেন ও সদর আলী ভূঁইয়া। ৬নম্বর ওয়ার্ডে জানে আলম, জাহাঙ্গীর আলম, বশিরউল্লাহ ও সাইদুল ইসলাম সোহেল। ৭নম্বর ওয়ার্ডে আহসান ভুয়া, হাতেম আলী। ৮নম্বর ওয়ার্ডে আকবর হোসেন, আসাদ মিয়া, কামরুল হাছান, জহিরুল ইসলাম, জাকির হোসেন, জাহাঙ্গীর ও সুমন মিয়া। ৯নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম, নুরুল ইসলাম, সাদেকুর রহমান ও হারুন অর রশীদ।

সংরক্ষিত কাউন্সিলর

১নম্বর ওয়ার্ডে পারুল আক্তার, রাশিদা আক্তার ও রোকেয়া বেগম। ২নম্বর ওয়ার্ডে খাদিজা আক্তার শিল্পী, মমতা রানী দাস, রিনা বেগম। ৩নম্বর ওয়ার্ডে ইয়াছমিন আক্তার, মনোয়ারা বেগম, রোকেয়া বেগম ও শামসুন নাহার।