পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এবং কাউখালী থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে সন্ধ্যা ও কচা নদীর বিভিন্ন এলাকায় থেকে প্রায় বিশ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং নেট বাধা জাল জব্দ করা করেছে। যার আনুমানিক বাজার মূল্যে পাচঁ লাখ টাকা। সোমবার ভোরে সন্ধ্যা ও কচা নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়।
পরে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফনি ভুষন পালের উপস্থিতিতে জব্দকৃত ওই জাল কাউখালী লঞ্চঘাট সংলগ্ন মাঠে আগুনে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়।
ইত্তেফাক/জেডএইচডি