সখীপুরে ৩২ মামলার পলাতক আসামি গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুরে ৩২ মামলার পলাতক আসামি র‌ফিকুল ইসলাম সিকদার ওর‌ফে সাইফুলকে (৪০)‌ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকালে ঢাকার মা‌নিকদী এলাকা থেকে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেনের নির্দেশে (এসআই) থানার উপ-পরিদর্শক শামসুল হক ও আইয়ুব খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তা‌কে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, রফিকুল সিকদারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের ৩২টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচ‌টি মামলায় তিন বছর ক‌রে সাজা ও নয়‌টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। র‌ফিকুল উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের আবদুল কদ্দুস সিকদার ওরফে আবদুল গফুর সিকদারের ছেলে। সে এনজিও সংস্থা এস‌ডিএসের (বর্তমানে বিলুপ্ত) নির্বাহী পরিচালক ছিলেন বলেও পুলিশ জানিয়েছে।

এদিকে র‌ফি‌কের চেক জালিয়াতি মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি জা‌হিদুল ইসলাম‌কেও পুলিশ ওইদিন গ্রেফতার ক‌রে। সে কচুয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

আরও পড়ুন:  কাউখালীতে বিশ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে ৩২টি মামলার পলাতক আসামি রফিক সিকদার ও তার ভাগ্নে এক বছরের সাজাপ্রাপ্ত জাহিদুল ইসলামকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।' 

ইত্তেফাক/জেডএইচডি