জামালপুর পৌরসভা ২০১৯-২০ অর্থ বছরের জন্য প্রায় ২৫১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। রবিবার (২৩ জুন) বিকেলে জামালপুর পৌরসভার মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মীর্জা সাখাওয়াতুল আলম মনি।
২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ২৫০ কোটি টাকা। ব্যয় ধরা হয়েছে ২৪২ কোটি টাকা। স্থিতি দেখানো হয়েছে আট কোটি টাকা।
পৌর মেয়র প্রস্তাবিত বাজেট সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দেড়শ বছরের পুরনো এই পৌরসভার সর্বোচ্চ বাজেট পেশ করা হলো। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র, কাউন্সিলর ফজলুল হক, পৌর হিসাব রক্ষক মো.আছাদুজ্জামান প্রমুখ।
আরও পড়ুন: যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
অনুষ্ঠিত বাজেট নিয়ে পৌর সূধীজনের পাশাপাশি সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, বজলুর রহমান, দুলাল হোসাইন, মোস্তফা মনজু, জাহাঙ্গীর আলম, কাফি পারভেজ, আনোয়ার হোসেন মিন্টু, আবুসাইম, তানভীর আহম্মেদ প্রমুখ।
ইত্তেফাক/অনি