অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হয়েছেন পুলিশের ৮ কর্মকর্তা। তাদের মধ্যে বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের একজন, ১৮তম ব্যাচের দুজন এবং ২০তম ব্যাচের পাঁচজন কর্মকর্তা রয়েছেন।
রোববার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরার স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদোন্নতির চিঠিতে বলা হয়েছে, সুপিরিয়ার সিলেকশন বোর্ডের ২১ মে তারিখের সভার (২০২৩ সালের ১৪তম সভা) নিন্নবর্ণিত সুপারিশ প্রধানমন্ত্রী ১০ জুন সদয় অনুমোদন করেছেন। তাদেরকে উপ-পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-৩) পদে পদোন্নতি প্রদান করা হলো।
পদোন্নতি পেলেন যারা
১২ তম ব্যাচ: রেলওয়ে পুলিশের ডিআইজি (চলতি দায়িত্ব) মো. শাহ আলম।
১৮ তম ব্যাচ: সিআইডির অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম, পুলিশের বিশেষ শাখার (এসবি) রখফার সুলাতানা খানম।
২০ তম ব্যাচ: সিআইডির শ্যামল কুমার নাথ, ডিএমপির যুগ্ম কমিশনার মো. জাকির হোসেন খান, পুলিশ সদরদপ্তরের মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান।