রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়া ও মহাসচিব সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান।
সোমবার (১২ জুন) রাষ্ট্রপতির কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব জনাব মো. গোলাম সারওয়ার। সাক্ষাতকালে আইন সচিব জুডিশিয়াল সার্ভিসের বিভিন্ন বিষয়ে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন। এছাড়া জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিব রাষ্ট্রপতিকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদানের এবং উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান।