রোনালদোর ৭ নম্বর জার্সি গায়ে খেলবেন ভিনিসিয়ুস 

রিয়াল মাদ্রিদে আইকনিক ৭ নম্বর জার্সি পরে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার আগে খেলেছেন রাউল গঞ্জালেস, এমিলিও বুত্রাগেনো, জুয়ানিতোর মতো কিংবদন্তিরা। এবার নতুন মৌসুম থেকে সেই ৭ নম্বর জার্সি পরে খেলবেন ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র। এক বিবৃতিতে বিষয়টি প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ।

রোনালদো ক্লাব ছাড়ার পর এডেন হ্যাজার্ডকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। ৭ নম্বর জার্সি পরে খেলেছেন তিনি। তবে হতাশ করেছেন তিনি। হ্যাজার্ড ক্লাব ছাড়ায় নতুন মৌসুম থেকে ৭ নম্বর জার্সি গায়ে চাপাবেন ভিনিসিয়ুস। আগে ২০ নম্বর জার্সি পরে খেলতেন এই ব্রাজিলিয়ান।

শুধু ভিনিসিয়ুস নয় নতুন মৌসুমে নতুন জার্সি পরবেন আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো। নতুন মৌসুমে ১১ নম্বর জার্সি গায়ে খেলবেন তিনি। আগে ২১ নম্বর জার্সি পরে খেলতেন রদ্রিগো।