কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রের (ডিআরসি) একটি শিবিরে হামলায় কমপক্ষে ৪৫ জন লোক নিহত হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানায়।
রোববার(১২ জুন) সন্ধ্যা থেকে সোমবার(১৩ জুন) সকাল পর্যন্ত ঘটে যাওয়া এই হামলাটি চালানো হয়। মিলিশিয়া গ্রুপগুলোর একটি জোটের যোদ্ধারা হামলাটি চালিয়েছে, যার নাম কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব কঙ্গো (কোডেকো)। জাতিসংঘ জানায়, যোদ্ধারা ডজুগু অঞ্চলের লালা বাস্তুচ্যুত স্থানে বাস্তুচ্যুত লোকদের গণহত্যা করেছে।
অঞ্চলটি বুলে থেকে ৫ কি.মি (৩মাইল) দূরে অবস্থিত।
কোডেকো দাবি করে, লেন্দু সম্প্রদায়কে তারা অন্য জাতিগোষ্ঠী, যেমন হেমা ও ডিআরসি সেনাবাহিনী থেকে রক্ষা করবে।
এক বিবৃতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘এই হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং (শান্তিরক্ষা মিশন) মনে করতে চায় যে বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে ইচ্ছাকৃত আক্রমণ যুদ্ধাপরাধ হতে পারে।’